[ শিক্ষা ]
রাবিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের প্রতীক ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা কেন্দ্রের দোতলায় রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা নমুনা দিতে পারবেন।
.png)
আরো পড়ুন: নিজ বেতন থেকে শিক্ষার্থীদের প্রণোদনা দেবেন রাবি শিক্ষক
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা খরচে নমুনা পরীক্ষা করাতে পারবেন। অন্যদের রাবি পরিচয়পত্র/জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে ও সরকার নির্ধারিত ফি দিতে হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!