শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ওই একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। তিনি পাবনা জেলার বাসিন্দা।
.png)
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর চারজন ও নাটোরের চারজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। এ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
এর আগে, শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৮৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহীর বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৫ শতাংশ।