ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৭৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ১৭ জানুয়ারি ২০২২
দেশে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৭৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৫৪ জনে। 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২০.৮৮ শতাংশ। 

Advertisement

এতে আরো বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ৪২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। তখন দেশে মোট মৃত্যু হয় ২৮ হাজার ১৪৪ জনের। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২২২ জনের শরীরে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশে। তখন পর্যন্ত  শনাক্তের সংখ্যা দাঁড়িায় ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

উল্লেখ্য,  ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!