জবির ক্লাস চলবে অনলাইনে
চলমান করোনা পরিস্থিতির কারনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে তবে ক্লাসগুলো অনলাইনে চলবে। দুই সপ্তাহ পরে সংক্রমণ কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক।
আরো পড়ুন: রাবি ছাত্রীর ব্যাগ নিয়ে দৌড়ে পালালো ছিনতাইকারী
.png)
চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যেসব বিভাগে পরীক্ষা আছে সেগুলো নিয়ে বিভাগের চেয়ারম্যান ও ডিনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ দুপুর ১২টায় সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরো পড়ুন: ঢাবিতে বন্ধ সশরীরে ক্লাস, খোলা থাকছে আবাসিক হল
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টেম্বরে ধাপেধাপে খুলে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান।