বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরি ভবনের নিচতলায় স্থাপিত উক্ত ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট শিক্ষক সমিতির তত্ত্বাবধানে স্থাপিত এই ডে-কেয়ারে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন
.png)
এ সময় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, নবনির্বাচিত সভাপতি ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম ও সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
উল্লেখ্য, ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানাকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি দায়িত্ব পালন করেন। এতে সদস্য হিসেবে ছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব বাবলী দাশ এবং সদস্য সচিব ছিলেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ড. জনাব নাহিদা সুলতানা।