ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক মনিরুজ্জামান 

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২২
জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক মনিরুজ্জামান 
ড. মো. মনিরুজ্জামান খন্দকার। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

Advertisement

এই উপলক্ষে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নব নিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!