ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোস্তফা

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোস্তফা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

এরই প্রেক্ষিতে আজ বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

Advertisement

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!