[ শিক্ষা ]
ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরে বাসচালক আটক
মৌমিতা পরিবহনের তিনটি বাস আটক করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বাস চালক ইয়াসিনকে আটক করেছে পুলিশ। সোমবার ( ৭ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ। তবে চালকের সহকারী ফারক এখনো পলাতক রয়েছেন।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি জেরে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শিমুল শিকারিকে পিটিয়ে জখম করেছে মৌমিতা বাসের চালক ও চালকের সহকারী। আহত শিক্ষার্থী শিমুল ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরবর্তীতে সহপাঠীকে মারধরের প্রতিবাদে দুপুর দুইটার দিকে মৌমিতা পরিবহনের তিনটি বাস আটক করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আটকের পর একটি বাস কলেজের পাশের নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!