তিনি চারুকলার মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী ছিলেন। মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ সাব্বির আল-রাজি বিষয়টি নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তার নিজের বাড়িতে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কী কারণে বা কেন আত্মহত্যা করেছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে শুনেছি একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো। তার মোবাইলের লক খোলা যায়নি, তাই সঠিকভাবে কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা যোগাযোগ রাখছি।
জানা যায়, টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের ছাত্র ছিলেন প্রীতম কুমার সিংহ। গতকাল রোববার রাতে নিজ বাসায় সবার অগোচরে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে মধুপুর উপজেলা হাসপাতালে নেয়। সেখানে তার আরও বেশি অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
.png)
প্রীতমের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, প্রেমঘটিত কারণে প্রীতম আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী অন্য একজনকে বিয়ে করায় তার আত্মহত্যার কারণ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা ঘটনা শুনেছি। পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। এই দুঃসংবাদগুলো আমাদের খুব কষ্ট দেয়। একজন সম্ভাবনাময়ী ছাত্রকে আমরা হারালাম। আমরা এমন ঘটনা আর শুনতে চাই না।