ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে না ‘ঘ’ ইউনিট

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২২
ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে না ‘ঘ’ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে আর ভর্তি পরীক্ষা নেয়া হবে না। তাই বিশ্ববিদ্যালিয়ে থাকছে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। 

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

Advertisement

সাধারণ ভর্তি কমিটির এই বিশেষ সভায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির বিশেষ সভার সুপারিশসমূহ পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণীত হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনঃনির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। 

এছাড়া সভায়, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আাগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ৪টি ইউনিটের (ক,খ,গ,চ)  অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিন'স্ সাব কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

সভা শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আজকের সভায় অগের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!