সরকারি নির্দেশনায় খুলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ভিসি
সশরীরে ক্লাস শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার অপেক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ক্ষতি চাই না। এমনিতেই শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। আমরা মন্ত্রণালয়ের বাইরে কোন সিদ্ধান্ত নিতে পারবো না। মন্ত্রণালয় ও ইউজিসি আমাদেরকে যখন যে সিদ্ধান্ত দেই আমরা তখন সেই সিদ্ধান্ত চলমান রাখি। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অনলাইনে আমাদের ক্লাস চলমান রয়েছে এবং চলমান শিডিউল পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে৷ সেদিন রাতে এক জরুরি সভায় সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলমান রেখে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা চলমান রাখা হয়। এছাড়া স্ব স্ব বিভাগকে অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়া নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে বাড়িয়ে ২১ ফ্রেরুয়ারি বন্ধ ঘোষণা করে।
.png)