ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডুয়েটে অনুষ্ঠিত হলো প্রোগ্রামিং কনটেস্ট

ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ডুয়েটে অনুষ্ঠিত হলো প্রোগ্রামিং কনটেস্ট
বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট- ২০২২।

গাজীপুরের শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হয়েছে ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট- ২০২২। ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডিংকে সামনে রেখে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়েট কম্পিউটার সোসাইটি র উদ্যোগে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো কনটেস্ট-২০২২। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় এই কনটেস্ট। এ প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া প্রোগ্রামিং কনটেস্ট ডুয়েটের চারটি ল্যাবে, প্রজেক্ট এক্সভিশনটি পুরাতন একাডেমিক ভবনে এবং আইসিটি অলিম্পিয়াড কনটেস্টটি সৈয়দ নজরুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়। 

Advertisement

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। এ সময় ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এতে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর মোহাম্মদ শফিকুল ইসলাম। 

দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি-২০২২) উদ্বোধনের পর একসঙ্গে প্রোগ্রামিং কনটেস্ট এবং প্রোজেক্ট এক্সভিশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুরের পর আইসিটি অলিম্পিয়াড এর মধ্য দিয়ে শেষ হয় চলমান প্রতিযোগিতা। 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন কনটেস্টে হাজির হয়। বিচারকদের পাশাপাশি ডুয়েটের সকল বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন কনটেস্ট ঘুরে দেখে বেশ আনন্দ প্রকাশ করেছেন। এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ৩ মার্চ। প্রজেক্ট এক্সভিশনের দশটি টিম, প্রোগ্রামিং কনটেস্টে ৮১ জন, আইসিটি অলিমপিয়াডে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ছাত্র একজন, রানারআপ দুজন, ছাত্রীদের মধ্যে শুধু একজন, প্রজেক্ট এক্সভিশনে একটি টিম চ্যাম্পিয়ন একটি রানারআপ ঘোষণা করা হবে। আইসিটি অলিস্পিয়াডে একজন চ্যাম্পিয়ন এবং দুজনকে রানারআপ করা হবে। 

প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন কম্পিউটার সোসাইটির সভাপতি রবিউল ইসলাম এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট- ২০২২ এ মিডিয়া পার্টনার ছিলো দৈনিক সময়ের আলো।

এ কনটেস্টের বিষয়ে সিএসই বিভাগের প্রধান ও অনুষ্ঠানের চেয়ারপার্সন প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান বলেন, আমাদের এই কনটেস্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিখাতে অবদানের জন্য উৎসাহ পাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!