ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাতিষ্ঠানিক ইমেইল পাচ্ছেন শিক্ষার্থীর

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২
প্রাতিষ্ঠানিক ইমেইল পাচ্ছেন শিক্ষার্থীর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক (ফাইল ছবি)

বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত ইমেইলই হচ্ছে প্রাতিষ্ঠানিক ইমেইল। যে সব ক্ষেত্রে সাধারণ মানুষকে গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ সেখানে শুধু প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহারের ফলে একজন শিক্ষার্থী একই ধরনের সেবা পেতে পারেন অনেক কম খরচে অথবা বিনা খরচে।

দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এরইমধ্যে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক মেইল প্রদান করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে এগিয়ে নিতে প্রাথমিকভাবে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান করা হচ্ছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভেটেরিনারি, এ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ভবন- ২ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান অনুষ্ঠান। এতে ৬টি অনুষদের ৬ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান করার কথা রয়েছে।

Advertisement

সিকৃবি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল এর চেয়ারম্যান প্রণজিত কুমার দাস জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে আগামি ২৮ ফেব্রুয়ারিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধা প্রদানের উদ্বোধন করা হবে। উদ্বোধনি অনুষ্ঠানের পর প্রাতিষ্ঠানিক ইমেইল প্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ সাপেক্ষে আবেদনকারীদের ইমেইল প্রদান করা হবে। এছাড়াও উপাচার্য সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করার সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।

আইসিটি সেলের এক বিজ্ঞপ্তিতে জানা যায়,  প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, প্রক্টর, অর্থ ও হিসাব শাখার পরিচালক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালকসহ প্রমুখ। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারিতে আইসিটি সেলের চেয়ারম্যান প্রণজিত কুমার দাশের সঙ্গে প্রতিষ্ঠানিক মেইলের ব্যাপারে সিকৃবি সাংবাদিক সমিতি যোগাযোগ করলে তিনি দেড় মাসের সময় বেধে দেন। কিন্তু সময় বেধে দেয়ার দুই সপ্তাহের মধ্যেই তিনি প্রাতিষ্ঠানিক মেইল প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। 

স্নাতকোত্তর শিক্ষার্থী আল ইফায লাবন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ রকম একটি সংবাদের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। সত্যি খবরটি সিকৃবি শিক্ষার্থীদের জন্য আনন্দের। আশা করছি খুব দ্রুত স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানের কাজ শেষ হবে।

সারাবিশ্বের সুনামধন্য জার্নালগুলোতে গবেষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধ পড়া, গবেষণা প্রবন্ধ প্রকাশনা, গবেষণা অনুদান প্রাপ্তি ও শিক্ষাবৃত্তির জন্য আবেদনসহ নানা কাজে প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক ই-মেইলের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!