শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তারা বাড়িটি অবরোধ করে রাখেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়ে তার ঘটনাস্থল থেকে চলে যান।
রায়হান হোসেন বলেন, প্রায় আট মাস আমি পশ্চিম বানিয়াখামার পুকুর পাড় এলাকার ‘আলহামদুলিল্লাহ’ নামে বাসায় বসবাস করছি। বাড়ির মালিক ভাড়াটিয়াদের সঙ্গে খারাপ আচরণ করেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড়ির একটি বৈদ্যুতিক মিটার নষ্ট হওয়ার ঘটনায় আমার সঙ্গে মালিক লেলিন খারাপ আচারণ করেন। বিষয়টি রাত আড়াইটার দিকে বন্ধুদের জানিয়েছিলাম।
.png)
আরো পড়ুন: যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, দেখতে কৌতুহলী মানুষের ঢল
তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির মালিক আবারও আমার সঙ্গে খারপ আচারণ করেন। তিনি আমাকে লাথি মারেন। এ ঘটনা বন্ধুদের জানালে তারা বিকেলের দিকে এখানে আসে। কিন্তু তাদের সঙ্গেও বাড়ির মালিক লেলিন দুর্ব্যবহার করেন। পরে শিক্ষার্থীরা বাড়ি অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক সেখানে যান। এ সময় পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
শিক্ষার্থীদের দাবি, যে ছাত্রকে বাড়ির মালিক লেলিন লাঞ্চিত করেছেন, তার কাছে এসে ক্ষমা চাইতে হবে। বিক্ষুব্ধ ছাত্ররা রোববার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বলে জানিয়েছে।