শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- প্রশ্নের মানবন্টন পরিবর্তন করে ১০০ মার্কসের লিখিত পরীক্ষার পরিবর্তে ৮০ মার্কসের লিখিত পরীক্ষা নিতে হবে এবং ২০ মার্কসের ইনকোর্স পরীক্ষা নিতে হবে, করোনাকালীন বিবেচনায় পরবর্তী বর্ষে বিশেষ সুযোগ দিতে হবে, সামনের পরীক্ষাগুলোতে পরীক্ষা খাতার যথাযথ মূল্যায়ন করতে হবে।
ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. ফাহাদ বলেন, আমাদের প্রশ্নের মানবন্টন অন্যান্য বিভাগের সাথে মিল নেই। আমাদের ১০০ মার্কসের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। আমরা শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের দর্শন বিভাগে এজন্য অন্যান্য বিভাগের তুলনায় ফেলের হার বেশি।
.png)
ঢাকা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাহিনা আক্তার বানু বলেন, আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি। গত ৯ মার্চ আমরা সাত কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধানরা এ বিষয়ে বৈঠক করেছি৷ আমরা শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. হারুন রশীদ এবং সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে বৈঠক করবো। সেখানে আমরা ৫ টি বিষয়ে সুপারিশ করবো। এরইমধ্যে আমরা সকল কলেজের বিভাগীয় প্রধানরা মিলে সেগুলো ঠিক করেছি।