নিহত শিক্ষক আব্দুল মজিদ ঐ উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের বাসিন্দা রমজান আলী মোল্লার ছেলে। তিনি কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সংবাদটি নিশ্চিত করেছেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।
জানা গেছে, বুধবার বিদ্যালয় ছুটি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষক আব্দুল মজিদ, রায়হান ও মজিবুর রহমান। নূরপুর মোড়ে স্থানীয় পথকৈল বিদ্যালয়ের এক শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় হঠাৎ তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। ঐ শিক্ষার্থীকে বাঁচাতে জোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এতে সবাই আহত হলেও আব্দুল মজিদ পা ও মাথায় আঘাত পান।
.png)
স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। রাতেই রাজশাহীর আমানা হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষক মজিদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।