আসামি আশরাফ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাইর পাইলট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক।
বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন: সড়কে প্রাণ গেল দুই মামার, হাসপাতালে ভাগনি
মামলার অভিযোগ থেকে জানা যায়, আশরাফ হোসাইন ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নামে এক নারীকে এফিডেভিট মূলে বিয়ে করেন। কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে বলে সে তাসলিমার পরিবারকে জানায়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি বিশ্বাস করে।
পরে আশরাফ দীর্ঘদিনেও কাজী অফিসে বিয়ে নিবন্ধন করেননি। তবে তার সঙ্গে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন। কাবিননামা না থাকার সুযোগ নিয়ে পরে আসামি আশরাফ অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন। এ ঘটনায় তাসলিমা বাদী হয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।