ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২৪ জানুয়ারি ২০২২
মানিকগঞ্জে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে মনপুরা ব্রিজের নিচ থেকে সামসু পাগলা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার মনপুরা ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শামসু পাগলা কৃষ্ণপুর ইউনিয়নের মৃত আতা পাগলার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রব সরকার জানান, গত তিনদিন ধরে সামসু পাগলা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে এলাকাবাসী  মনপুরা ব্রিজের নিচে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

আরো পড়ুন: কলা খেয়ে গিনেস বুকে নাম লেখালেন নীলফামারীর অন্তু

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

এর আগে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর এলাকা থেকে অজ্ঞাত এক নারী অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ জানুয়ারি দুপুর ২টায় ওয়াইজনগর চকবাড়ী বিলের মধ্য থেকে ওই বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!