শনিবার (২৬ মার্চ) সকাল সাতটা থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সময় সম্পূর্ন নিজস্ব অর্থায়নে প্রায় ১০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করেন তারা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মঞ্জুরুল মিঠু বলেন, আমরা সর্বদা সাংস্কৃতিক, মানবিক ও সামাজিক কাজে প্রত্যয়ী। সে ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। করোনার দীর্ঘ বিরতির পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্নিসেতুর সকল সদস্যদের মধ্যে এক নতুন উদ্যম দেখা গেছে। আগামী দিনে আরও কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করছি।
.png)
সাধারণ সম্পাদক সানজিদা সিঁথি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রায় ১০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে দিই। স্বাধীনতা দিবসে এমন একটি মহৎ কাজ আমরা ভালোভাবে শেষ করতে পারায় ভালো লাগছে। সামনের দিনগুলোতে সবাই আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যাক্ত করছি।
এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শহীদুল ইসলাম মল্লিক, কেন্দ্রীয় সম্পাদক অরূপ দাস শ্যাম, সাবেক সভাপতি হোসাইনুল আরেফিন সেতু সহ সংগঠনের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ২০১৭ সালে গণ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) কর্তৃপক্ষ। শনিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে দিবসটি উদযাপন করা হয়। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে কিছুক্ষণ দাড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জাবি প্রেসক্লাব) মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে গবিসাস।