ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে স্বাধীনতা দিবস বইমেলা

শুভ দে, মাভাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২১, ২৮ মার্চ ২০২২
মাভাবিপ্রবিতে স্বাধীনতা দিবস বইমেলা
মেলার উদ্বোধন করেন সাহিত্য সংসদের উপদেষ্টা প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ ও প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল মাহমুদ।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুরু হয়েছে স্বাধীনতা দিবস বইমেলা- ২০২২। ‘মাভাবিপ্রবি সাহিত্য সংসদ’র আয়োজনে শুরু করা হয়েছে এই বইমেলা।

শনিবার (২৬ মার্চ) সকালে মেলার উদ্বোধন করেন সাহিত্য সংসদের উপদেষ্টা প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ ও প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

মাভাবিপ্রবি সাহিত্য সংসদের সভাপতি এসএম সানোয়ার হোসেন ইকবাল বলেন, ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে বইমেলা অন্যতম। ইতিবাচক ও সৃষ্টিশীল চিন্তার বিকাশ ঘটাতে বই, বই এবং বইয়ের বিকল্প কিছু নেই। 

Advertisement

সংগঠনটির সাধারণ সম্পাদক রাজন দেবনাথ বলেন, শিক্ষার্থীদের বইমুখী করে তোলার অনেকগুলো উদ্যোগের মধ্যে ক্যাম্পাসের গ্রন্থমেলা একটি উদ্যোগ। ব্যাপক সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং বইমেলাটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

এ দিকে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বই প্রেমী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎফুল্লতা দেখা গেছে। গ্রন্থমেলায় একটি স্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা বই এর জন্য থাকায় সেদিকে আগ্রহ বেড়েছে বই প্রেমীদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!