ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিনদিনের বইমেলা ও ক্লাব ফেস্টিভাল শুরু 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)
ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২৯ মার্চ ২০২২
তিনদিনের বইমেলা ও ক্লাব ফেস্টিভাল শুরু 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজন করে।

মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজন করে। অনুষ্ঠানে স্পন্সর করছে এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড। 

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। 

Advertisement

এ ছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান ও অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য রুমি নোমান। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ বলেন, ঐক্যমঞ্চের এই আয়োজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবালোকত্ত্বের প্রতীক। বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঐক্য একটি যুগান্তকারী পদক্ষেপ। 

উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে আমরা কতটা মানুষ হতে পারলাম আর কতটা জ্ঞানী হতে পারলাম। বই পড়ার মাধ্যমে আমাদের বিবেকের দুয়ার খুলে যায়। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ২৩টি সংগঠনের ঐক্যবদ্ধ এ বইমেলার আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আশা করি ঐক্যমঞ্চ আমাদেরকে এরকম আরো আয়োজন উপহার দিবে। 

আয়োজকরা জানান, প্রতিদিনই সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত বইমেলা চলবে। একইসঙ্গে তিনদিনই বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় থিয়েটার ও আবৃত্তি আবৃত্তির কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে। তিনদিন ব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভালে থাকছে মোট ২৫টি স্টল। এর মধ্যে ২২টি স্টল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি তিন স্টলে মিডিয়া কর্নার, স্পন্সরের প্রদর্শনী স্টল, ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক। 

বইমেলার শেষদিন বৃহস্পতিবারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ। একইদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হবে। 

ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ বলেন, স্বল্প সময়ের এই আয়োজনে আমাদের ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এ ছাড়া আমাদের আয়োজনে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!