[ শিক্ষা ]
বিকেল চারটার মধ্যে ঢাকা কলেজের ছাত্রদের হল ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত
বিকেল চারটার মধ্যে ঢাকা কলেজের ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভুত পরিস্থিতিতে আজ মঙ্গলবার থেকে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। আজ মঙ্গলবার বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!