ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ইডেনের ছাত্রীরা

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১৯ এপ্রিল ২০২২
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ইডেনের ছাত্রীরা
ইডেন মহিলা কলেজের ছাত্রীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছে ইডেনের ছাত্রীরা। এছাড়াও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে তারা। 

এ নিয়ে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা৷ বিকেল পৌনে চারটার দিকে তারা বিক্ষোভ নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

এর আগে গতকাল কেনাকাটাকে কেন্দ্র করে ১৯ এপ্রিল রাত বারোটা থেকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। 

Advertisement

গতকাল সংঘর্ষের জেরে আজ সকালে মিরপুর সড়ক অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর সকাল সাড়ে দশটার থেকে ব্যবসায়ীদের সঙ্গে আবারো সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

এদিকে সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা হল বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ব করে স্লোগান দিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!