ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৪তম বিসিএস পরীক্ষার জন্য ১২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ২৯ এপ্রিল ২০২২
৪৪তম বিসিএস পরীক্ষার জন্য ১২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ
ফাইল ফটো

আগামী ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১২৪ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এ কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

Advertisement

এতে বলা হয়েছে, আগামী ২৭ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ১১৪টি কেন্দ্রে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 

এছাড়া সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য ১০ জন মেজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ম্যাজিস্ট্রেটদের আগামী ১০ মে সকাল ১০টায় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া ২৭ মে বিকেল সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!