[ শিক্ষা ]
১৩ দিন বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৩ দিন বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তাই ১ মে থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
জানা যায়, গত ২১ এপ্রিল একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
.png)
এ দিকে গত ২৮ এপ্রিল প্রশাসনিক শেষ কার্যদিবসে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। হল প্রভোস্টদের স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, আমরা হলগুলোতে নোটিশ দিয়েছি। ছুটি শেষ হওয়ার দুদিন আগে খুলে দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!