আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকেবাসা থেকে টাঙ্গাইলের মধুপুরে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেরেছেন সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ।
.png)
পারভেজ মোশারফ জানান, মোটরসাইকেল নিয়ে মধুপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করেন সাদিক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পাশে থাকা পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আঘাত পায়ে ঘটনাস্থলেই মারা যান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। টাঙ্গাইলের মধুপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এর বেশি কিছু জানা এখনো সম্ভব হয়নি।