ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১৬ মে 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১০ মে ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১৬ মে 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবন।

শবে কদর, মে দিবস, ঈদুল ফিতর ও বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক কার্যক্রম ( ক্লাস-পরীক্ষা) শুরু হবে আগামী ১৬ মে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে  আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে অ্যাকাডেমিক ক্লাস কার্যক্রম শুরু হবে।

Advertisement

এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম। তবে ১৩ মে ও ১৪ মে (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক এবং ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে শুরু হবে অ্যাকাডেমিক ক্লাস। 

এদিকে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে থেকে চালু হয়েছে। একই দিনে খুলে দেয়া হয়েছে আবাসিক হলগুলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!