ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অসময়ের বৃষ্টি দাগ কেটেছে তিতুমীরের শিক্ষার্থীদের

শাকিল আহমেদ, সরকারি তিতুমীর কলেজ
প্রকাশিত: ১৬:৫৭, ১২ মে ২০২২
অসময়ের বৃষ্টি দাগ কেটেছে তিতুমীরের শিক্ষার্থীদের
তিতুমীর কলেজের মূল ফটক পেরিয়ে সামনের রাস্তায় বৃষ্টিতে ভিজছেন শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘আজি ঝরঝর মুখর বাদল দিনে জানিনে
জানিনে কিছুতে কেন যে মন লাগে না
ঝরঝর মুখর বাদল দিনে।’

রবী ঠাকুর বর্ষাকাল বুকে ধারণ করে বর্ষার স্নিগ্ধতা ফুটিয়ে তুলেছিল তার সংগীতে। কবি তার উপলব্ধি বর্ষাকালে করে থাকলেও, তিতুমীরের শিক্ষার্থীদের মনে তা দাগ কেটেছে গ্রীষ্মের অসময়ের বৃষ্টিতে।

বাংলা ঋতুতে এখন গ্রীষ্মকাল। এই সময়ে প্রচন্ড তাপের মুখে থাকে আবহাওয়া। ঠিক সময়ের বিপরীতে গিয়ে আজ অসময়ের বৃষ্টি। বর্ষণমুখর আজ চারদিক, ক্যাম্পাসের রন্দ্রে রন্দ্রে আজ বৃষ্টি বিলাস। শিক্ষার্থীরা মেতে উঠেছেন অসময়ের বৃষ্টিবিলাসে।

Advertisement

হুমায়ুন আহমেদ তার সংগীতে বলেছেন যদি মন কাঁদে তবে চলে আসো এক বর্ষায়। বৃষ্টি ভালোবাসাকে বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। পুরোনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠে। হৃদয়ে বেদনার অনুভূতি হয়। বৃষ্টির ভালোবাসায় মেতে উঠে তরুণ তরুণীর মন। প্রেমগীতের সুরে মত্ত হয়ে উঠে চারদিকে। তেমনই একটি দিন পার করেছে তিতুমীরের শিক্ষার্থীরা।

বৃষ্টির দিনে মন হারিয়ে যেতে চায়। কেউ কল্পনায় হারায় কেউ বাস্তবতায়। বৃষ্টির দিনে আজ হারিয়ে যেতে নেই মানা। ক্যাম্পাসের অলিগলিতে আজ শিক্ষার্থীদের বৃষ্টিবিলাসে মুখরিত। আজ ক্যাম্পাসের শাকিল চত্বরের চায়ের কাপে উষ্ণতায় পরিপূর্ণ। কেউ বৃষ্টিতে ভিজছে, কেউ ছাতা মাথায় বৃষ্টিবিলাসে, কেউ আবার চায়ের কাপে মুখ দিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠছে বৃষ্টির গান।

গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের পর হঠ্যাৎ বৃষ্টি। অসময়ের বৃষ্টিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বৃষ্টিবিলাসের মিলনমেলা বসেছে। বর্ষণমুখর ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখরিত। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, মেয়েরা বৃষ্টিভেজা ক্যাম্পাসের স্মৃতি বন্ধি করতে সেলফিতে ব্যস্ত।

বৃষ্টিতে মনের উল্লাসে মেতে উঠেছেন সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থবর্ষের মরিয়ম আক্তার মেরি। তিনি বলেন, শহুরে বিলাসিতার বেড়াজালে এখন আর বৃষ্টিতে ভেজা হয়ে উঠে না। আজ ক্যাম্পাসে এসে বৃষ্টির ছোঁয়া পেয়েছি। হৃদয়ে প্রতিটি বিন্দুতে আজ বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টি বিলাস করে আজ নিজেকে হারিয়েছি অজানা গহীন অরণ্যে।

বন্ধুদের সঙ্গে বৃষ্টি বিলাসে মেতে উঠেছেন ২০১৮-২০১৯ সেশনের সমাজবিজ্ঞানের ছাত্র মামুন সোহাগ। তিনি বলেন, এই কাঠখোট্টা শহরে বৃষ্টিতে খুব বেশি একটা ভেজা হয় না। আসলে ভেজা হয় না বললে ভুল হবে। তেমন সুযোগই হয় না। ক্যাম্পাসের ক্লাসের ফাঁকে দুপুর নামতেই ঝুম বৃষ্টি। ভিজতে পারিনি। তবে বন্ধু, সিনিয়রদের সঙ্গে ভেজা পায়ে ছাতা মাথায় পুরো ক্যাম্পাসে ঘুরেছি। ফটোসেশন করে মুহূর্তকে আটকে রেখেছি। বৃষ্টি বিলাসের আনন্দ উপভোগ করেছি। আবার বৃষ্টি আসুক, ভিজবো পুরো শহরজুড়ে।

ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে বসে গুনগুনিয়ে গান গাইছেন সুমাইয়া। পড়ছেন উদ্ভিদ বিজ্ঞানে। তিনি বলেন, আজ বৃষ্টিতে ভিজতে মন আমার ব্যাকুল। কিন্তু আমার বাসা অনেক দূরে। আজিমপুর থেকে আসতে হয়। বৃষ্টিবিলাসে মেতে উঠলে হয়ত আমার বাসায় ফিরতে সমস্যা হবে। বৃষ্টিতে ভিজতে না পারলেও আমার মন আজ ভিজেছে। আমার কন্ঠ আজ বৃষ্টির গানে মেতে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!