বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়। যা চলবে ৯ জুন রাত ১২টা পর্যন্ত। আগামী ২৫-২৭ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন করতে হবে।
অনলাইনে যে প্রক্রিয়ায় প্রাথমিক আবেদনটি করতে হবে তা তুলে ধরা হলো-
.png)
প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/undergraduate) প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের হোম পেজে Start Preliminary Application অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। এরপর সেখানে প্রার্থীকে তার এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর দিতে হবে। একই সঙ্গে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিতে হবে।
তবে কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে echnical Vocational অথবা Technical-HBM/DIC অথবা Business Management দিতে হবে। জিসিই (এ লেভেল ও লেভেল) ও বিএফএর শিক্ষার্থীরা বোর্ডের স্থলে Others GCE-A Level/BFA -সিলেক্ট করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে Submit -অপশনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেজে না পাওয়া গেলে Complain Box -এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদিসহ সংশ্লিষ্ট অভিযোগ দিতে হবে।
প্রাথমিক আবেদনের প্রক্রিয়া: আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। সঠিক নম্বর প্রদানের পর Submit -এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে চার ডিজিটের একট পিন নম্বর যাবে। প্রাপ্ত পিন নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ‘ভেরিফাই পিন’এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে এডিট মোবাইল নম্বর লিংকে গেলে নম্বরটি সংশোধন করতে হবে।
ইউনিট সিলেকশন: মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইসএসসি বা সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহের তালিকা প্রদর্শিত হবে। সব তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোনো প্রকার গরমিল দেখা গেলে ‘এক্সিট’ এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন দিয়ে Submit -এ ক্লিক করতে হবে।
ছবি আপলোড: এরপর শিক্ষার্থীর সদ্য তোলা ৩০০*৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট রঙিন জেপিজি ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ ১০০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে। স্কুল বা কলেজ ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না।
কোটার তথ্য প্রদান: সঠিকভাবে ছবি আপলোডের পর আবেদনকারী যদি কোটার সুবিধা নিতে আগ্রহী হয় তাহলে তার ঈন্সিত কোটা/কোটাসমূহ (সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে) সিলেক্ট করতে হবে। FFQ -এর আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন (পুত্র/কন্যা/ নাতি-নাতনী) -এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে।
তথ্য প্রদান সম্পন্নকরণ: প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর Next অপশনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত হবে। কোনো তথ্য ভুল থাকলে Back অপশনে ক্লিক করলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং একটি স্লিপ দেয়া হবে। প্রাপ্ত স্লিপে আবেদনকারীর Application ID, Bill Number এবং ফির পরিমাণ ৫৫ টাকা মুদ্রিত থাকবে। স্লিপটির নিচের দিকে অবস্থিত Download Payslip -অপশনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ করা যাবে। এরপর ok অপশনে ক্লিক করলে প্রক্রিয়াটি শেষ হবে।
ফি প্রদান পদ্ধতি: স্লিপে প্রদত্ত বিল নম্বর ব্যবহার করে রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদনের জন্য সার্ভিসচার্জসহ ৫৫টাকা দিয়ে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে।