ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় ববিতে অংশ নিবে ৪৩০ শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৩, ২ জুন ২০২২
ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় ববিতে অংশ নিবে ৪৩০ শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৪৩০জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম৷

তিনি বলেন, আগামীকাল শুক্রবার ববি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ ও ২ তে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন পৌনে এগারোটায় হল পরিদর্শন করবেন এবং সুষ্টুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে কি না সেটি তদারকি করবেন৷এছাড়াও পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

Advertisement

উল্লেখ্য, বিভাগীয় কেন্দ্র হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ জুন ‘খ’ ইউনিটের, ১০ জুন ‘ক’ ইউনিটের, ১১ জুন ‘ঘ’ ইউনিটের এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!