২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বেলা ১১টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
.png)
এদিকে ভিড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।
ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এতে আরো বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে পরীক্ষার দিন ক্যাম্পাসের প্রবেশপথ ও বিভিন্ন জায়গায় রোভার স্কাউট এবং বিএনসিসিসহ স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন। ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ ও সবুজায়ন রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বেলা ১১টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে। পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্য সব অনুষদের ডিনদের বলা হয়েছে। তারা স্ব স্ব অনুষদের প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখবেন।
পরীক্ষায় সার্বিক নিরাপত্তা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ভর্তি পরীক্ষা মোট পাঁচটি। পাঁচটি ভিন্ন দিনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার ইউনিট প্রধানগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক বিষয়ে এগুচ্ছেন।
‘গ’ ইউনিটের ইউনিট প্রধান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, নিরাপত্তা বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সর্বদা এ বিষয়ে চোখ-কান খোলা রাখছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ আছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঢাবি ভর্তির পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা। গত পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত বছর থেকে নতুন আঙ্গিকে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় কেউ কোনো ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো ধরনের মিথ্যাচার, ভুয়া সংবাদ, গুজব ইত্যাদিতে বিভ্রান্ত না হতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককে আহ্বানও জানান তিনি।