ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৩ জুন ২০২২
শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন- বি। ছবি: ডেইলি বাংলাদেশ

বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। চলবে সাড়ে ১২ টা পর্যন্ত।

শুক্রবার (৩ জুন) শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘ই’ তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এ পরীক্ষা সম্পন্ন হবে বলে মনে করি।

Advertisement

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে। প্রতিটি বিল্ডিংয়ে দুইজন করে সহকারী প্রক্টর দায়িত্বে আছেন। সেন্টার ইনচার্জের সাথে যোগাযোগ করে তারা তাদের দায়িত্ব পালন করছেন।

প্রক্টর আরো বলেন, যদি কেউ ভর্তি জালিয়াতি কিংবা পরীক্ষায় বিশৃঙখলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে আগামী ৪ জুন ‘খ’ ইউনিটে ৯৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, ১১ জুন ‘ঘ’ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!