ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টানা বৃষ্টিতে প্লাবিত সিকৃবি

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৮ জুন ২০২২
টানা বৃষ্টিতে প্লাবিত সিকৃবি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ঢল বয়ে যাচ্ছে।

সিলেট শহরের বন্যার রেশ এবার ছড়িয়ে পড়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। টানা বৃষ্টিতে প্লাবিতে হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা।  

এমন পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সুনামগঞ্জের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আশপাশের এলাকায় পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক। এমন পরিস্থিতিতে রোববারের সেমিস্টার পরীক্ষা স্থগিত করেছে সিকৃবি প্রশাসন৷ 

এছাড়াও টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সিলেট শহরসহ সিলেট জেলার অনেকাংশ প্লাবিত হয়েছে। 

Advertisement

শিক্ষার্থীরা জানিয়েছে, এমন অবস্থা চলমান থাকলে বিপদে পড়বে শিক্ষার্থীরা। এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামসুজ্জামান বলেন, এরইমধ্যে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!