ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ৫ জুলাই ২০২২
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল।

আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এবছর ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক শতাংশ ৫৮। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‌‘ঘ’ ইউনিটে মোট আসন ১ হাজার ৩৩৬টি।

Advertisement

যেভাবে ফলাফল জানা যাবে

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবেন।

পাস করা শিক্ষার্থীদের আগামী ৭ জুলাই বিকেল ৩টা থেকে ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত সময়ে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে এ সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!