ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট শুরু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১৫ জুলাই ২০২২
সাত কলেজে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট শুরু 
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, আগামী ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

অনলাইনে ভর্তির আবেদন করার প্রক্রিয়া আজ (শুক্রবার) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!