ইফতির বেঁচে থাকতে মন চায়। প্রাণবন্ত ইফতিকে সারা জীবন পাশে পেতে চায় তার বন্ধুরাও। তাইতো ইফতির চিকিৎসার খরচ জোগাতে বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করেছে তারই সহপাঠীরা। সেই বইমেলাটির নাম দেওয়া হয়েছে 'অদম্য'।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ বইমেলার আয়োজন করে ইফতির বন্ধুরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই বইমেলা। মেলাটি চলবে আনুমানিক ২০-২৫ দিন। যতদিন না পর্যন্ত ইফতির চিকিৎসার টাকা সংগ্রহ না হবে, ততদিন বইমেলা চালানোর কথা ভাবছের আয়োজকরা।
.png)
বইমেলা সম্পর্কে ইফতির সহপাঠী নুরুল আম্বিয়া জানান, আমাদের বন্ধু ইফতি অনেকদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার খরচ পরিবারের পক্ষে আর চালানো সম্ভব হচ্ছে না। তাই নৃবিজ্ঞান বিভাগের সহযোগিতায় আমরা তার জন্য টাকা সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, এরইমধ্যে আমরা প্রায় সাত লাখ টাকা সংগ্রহ করতে পেরেছি। তার চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা দরকার। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে ক্যাম্পাসে বইমেলার আয়োজন করেছি। বইমেলা থেকে প্রাপ্ত অর্থ আমরা তার চিকিৎসার জন্য ব্যয় করব। সবার কাছে আন্তরিক অনুরোধ যাতে তাকে সুস্থ করতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল, ছাত্রী হল ও বিভিন্ন মাধ্যমে মানুষের কাছ থেকে নতুন-পুরাতন সব ধরনের বই সংগ্রহ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত নভেম্বরে ইফতির শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরে বিভিন্ন হাসপাতালে টেস্ট করিয়ে তার হজকিন্স ক্যান্সার হয়েছে বলে নিশ্চিত হয় তার পরিবার। এখন তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন। ডাক্তারের পরামর্শে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে
বিকাশ- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১,
নগদ- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট- ০১৬২৫৭১৪৫৬০৯
সোনালি ব্যাংক একাউন্ট-
নুরুল আম্বিয়া
ব্যাংক হিসার নম্বর: ৫৬৩২৫০১০০৯৬১৮
মুঠোফোন: ০১৭৫১৫৭৭৬৩৫
সোনালি ব্যাংক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট।
ডিবিবিএল একাউন্ট-
আজিজুল ইসলাম
হিসার নম্বর: ২০১১০৫১১৫৯৪
মুঠোফোন: ০১৬৪৫৬৩০৫৩৪
ডিবিবিএল, আম্বারখানা শাখা, সিলেট