ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি: জেনে নিন পরীক্ষার প্রশ্নপদ্ধতি

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১১ আগস্ট ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি: জেনে নিন পরীক্ষার প্রশ্নপদ্ধতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

সবুজে ঘেরা পাহাড়ের বাঁকে বাঁকে জেগে থাকা হাজারো শিক্ষার্থীদের স্বপ্নের ঠিকানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বরাবরের মতো ভর্তিচ্ছুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে চবি। এবারো তার ব্যতিক্রম হয়নি। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বে ২৯জন শিক্ষার্থী।

তবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রশ্নপদ্ধতি সম্পর্কেও জানা জরুরি। নতুবা শেষ মূহুর্তে এসে ঝামেলার সম্মুখীন হতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হয় সে সম্পর্কে বিস্তারিত..

এ ইউনিট: 

Advertisement

বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বাংলা ১০ (বাধ্যতামূলক) ইংরেজি ১৫ (বাধ্যতামূলক), গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই চারটির যেকোনো তিনটির উত্তর দিতে হবে। এক্ষেত্রে তিনটিতে ২৫ নম্বর করে ৭৫ নম্বর। এক্ষেত্রে উত্তীর্ণ হতে বাংলায় ৩, ইংরেজিতে ৪ ও বাকি তিনটিতে ১০ নম্বর করে পেতে হবে।

এ ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ তথ্য-
১. গণিত, রসায়ন, জীববিজ্ঞান- এই তিনটির উত্তর দিলে পদার্থবিজ্ঞান ছাড়া বাকি সব সাবজেক্টে ভর্তি হওয়া যাবে।

২. গণিত ছাড়া বাকি তিনটি সাবজেক্ট রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান উত্তর দিলে গণিত ও পরিসংখ্যান ছাড়া সব সাবজেক্টে ভর্তি হওয়া যাবে।

৩. রসায়ন ও জীববিজ্ঞান এর যেকোনো একটি উত্তর না দিলে অনেক সাবজেক্টই পড়ার জন্য বিবেচিত হবে না। এক্ষেত্রে ভর্তি হওয়ার সুযোগও খুব কম থাকবে।

৪. তাই উত্তর দেওয়ার বেস্ট সিদ্ধান্ত হতে পারে, জীববিজ্ঞান, রসায়ন, (গণিত অথবা পদার্থ), ইংরেজি, বাংলা।

বি ইউনিট:

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এই ইউনিটে বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারণ জ্ঞান-৩০ মার্কস। সর্বমোট ৪০ পেলে পাশ। তবে যারা চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তারা ২০ মার্কের অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সি ইউনিট: 

ব্যবসায়ে প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে ইংরেজি-৩০, হিসাব বিজ্ঞান-৩৫, ব্যবসায় নীতি ও প্রয়োগ-৩৫। এক্ষেত্রে ইংরেজিতে ৮, হিসাববিজ্ঞানে ১২ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে ১২ পেয়ে পাশ করতে হবে। সর্বমোট ৪০ পেলে পাশ।

ডি ইউনিট: 

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বাংলা-৩০, ইংরেজি-৩০, বিশ্লেষণ দক্ষতা-২০, (সাধারণ জ্ঞান/ গণিত/অর্থনীতি)-২০। এক্ষেত্রে যেকোনো একটির উত্তর দিতে হবে।

এছাড়া স্পোর্টস সায়েন্সে যারা যেতে চায় তাদের ফিল্ড টেস্ট ২০ মার্কস ও সার্টিফিকেট ১০ মার্কস থাকবে।

পরীক্ষা যখন: আগামী ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

পরীক্ষা আগের মতোই: ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!