ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী গ্রেপ্তার

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১৩ আগস্ট ২০২২
ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত জুয়েল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (২৫) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারীর করা মামলায় শুক্রবার (১২ আগস্ট) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষার্থী হরিণটানা থানার ইসলামনগর এলাকায় কবীর মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। ওই যুবক ভুক্তভোগী নারীকে কাজের জন্য নিজের ভাড়া বাসায় ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

Advertisement

তিনি বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলার প্রেক্ষিতে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শুক্রবার) দুপুরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!