ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না তথ্যটি গুজব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ১৭ আগস্ট ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না তথ্যটি গুজব
ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। 

গুজব ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বুধবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে এসেছে। 

Advertisement

এতে বলা হয়,  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে; এ সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে। আগেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!