নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দীপ্তনীল রায়। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাফিউল ইসলাম।
বিদায়ী কমিটির সভাপতি সাজ্জাদ ইউসূফ সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক অমিত ইমতিয়াজ ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আরিফ ইশতিয়াক।
.png)
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি দীপ্তনীল রায় বলেন, খুব দ্রুত সময়ে এ সংগঠনটি তাদের কার্যক্রমের দ্বারা বাংলাদেশে একটি অবস্থান তৈরি করে নিয়েছে। চুয়েটকে ঘিরে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। আমরা সেগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।