ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রেমিকার টানে নকল অ্যাডমিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যুবক

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২০ আগস্ট ২০২২
প্রেমিকার টানে নকল অ্যাডমিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যুবক
মাহফুজ আহমেদ। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেসবুকে পরিচয়ে মাগুরা থেকে প্রেমিকার টানে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে এসেছে এক যুবক। ওই যুবকের নাম মাহফুজ আহমেদ। গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করা এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সঙ্গে দেখা করতে আসেন তিনি।

মাহফুজের বাড়ি মাগুরা জেলার সদরের সেজাদিয়া গ্রামে। সে মাগুরার একটি সরকারি কলেজের প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র। শনিবার (২০ আগস্ট) গুচ্ছভিত্তিক গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল অ্যাডমিট কার্ড নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন৷ সন্দেহজনক কথাবার্তায় তাকে তৎক্ষণাৎ আটক করা হয়।

এ বিষয়ে মাহফুজ জানান, মূলত আমি একটি মেয়েকে ভালোবাসি। ছয় মাসের পরিচয় আমাদের। ফেসবুকে প্রথম দেখায় তাকে আমার ভীষণ ভালো লেগে যায়। অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে দেখা করব। মূলত সেই টানে আজ পরীক্ষা কেন্দ্রে আসা।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, অজ্ঞতার কারণ ও প্রেমের টানে এক যুবক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু আগে প্রবেশ করে। ভুল তথ্য দেয়ায় তাকে সন্দেহ হয়। পরবর্তীতে পরীক্ষা শেষে তাদের দুজনকে অফিসে আনা হয়। মূলত জালিয়াতি বা অন্য কোনো মোটিভ ছিল না তার৷

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান বলেন, প্রেমিকার সঙ্গে দেখা করতে এক যুবক বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসেন এবং পরীক্ষার্থী দাবি করে ভেতরে প্রবেশ করেন। সন্দেহে তাকে আটক করা হয়। জালিয়াতির প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!