ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন সময়সূচি

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ২৪ আগস্ট ২০২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন সময়সূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল কার্যক্রম চলবে। 

বুধবার (২৪ আগস্ট) নতুন সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির।

Advertisement

ড. হুমায়ুন কবির বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২৮ তারিখ (রোববার) থেকে কার্যকর হবে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলতো।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!