সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স প্রথম বর্ষ (২০২০-২০২১) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একজন শিক্ষার্থীর ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে থাকবে, তাদের ‘নন-কলেজিয়েট’ হিসেবে ধরা হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তাদের ‘নন-কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে।
উল্লেখ, ২০২১ সনের প্রথম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।