ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র উখিয়ায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২২
ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র উখিয়ায় স্থানান্তর
ছবি: প্রতীকী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

অধ্যাপক মুস্তফা কামরুল বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মর্টারশেল বর্ষণের ঘটনায় চলমান এসএসসি পরীক্ষায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে বাকি পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!