কুবিতে ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। এছাড়া অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
.png)
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ে তোমাদের মূল ফোকাস থাকা উচিৎ পড়ালেখায়। এছাড়া সহ কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় সব সময়ই খোলা থাকবে। তোমরা আসবে, আমরাও আমন্ত্রণ জানাব।
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সান্নিধ্যে আসার মাধ্যমে নিজের মগজকে শাণিত করা এবং জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলার জন্য একটি সুবর্ণ সুযোগ।
তিনি আরো বলেন, বর্তমান যুগ গ্লোবাল সিভিলাইজেশ্যনের যুগ। এখানে নিজেকে গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করতে নিজের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে।
এ সময় সংগঠনটির বিদায়ী শিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে শেষে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির সহসভাপতি তানভীর আহমেদ খানের সঞ্চলনায় বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন, ইনফরফেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক আলিমুল রাজী।