[ শিক্ষা ]
রোববার থেকে ৪টা পর্যন্ত চলবে রাবির অফিস
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিস সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিস সময় পরিবর্তন করে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
আরো বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে এই সময়সূচি কার্যকর হবে। শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!