কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি, বিএমটির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা চলার পরিই পরীক্ষা স্থগিত করা হয়।
.png)
এ বিষয়ে রোববার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়ত উল্লাহ সাক্ষরিত একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকেলের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
নোটিশে বলা হয়, পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
নোটিশটি সব জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রসচিব-ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এদিকে রোববার সকালে এইচএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।