ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি ক্যাফেটেরিয়ায় ফের বাড়ল খাবারের দাম

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২১ নভেম্বর ২০২২
রাবি ক্যাফেটেরিয়ায় ফের বাড়ল খাবারের দাম
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে এর আগে গত ১ জুলাই দাম বাড়ানো হয়েছিল। আবারো একই কারণে খাবারের দাম বাড়ানো হলো। 

খাবারের নতুন দাম কার্যকর হয় ২০ নভেম্বর থেকে। তবে হলের খাবারের দাম অপরিবর্তিত থাকছে।

ক্যাফেটেরিয়া সূত্রে জানা গেছে, জুন মাসের আগে ক্যাফেটেরিয়ায় সাধারণ খাবারের প্যাকেজ ছিল ২৪ টাকা। ১ জুলাই এই খাবারের দাম বেড়ে হয় ২৮ টাকা। ২০ নভেম্বর থেকে এই খাবার খেতে হবে ৩০ টাকাতে। একইভাবে ছয় মাস আগের রুই মাছ, ভাত, ডালের প্যাকেজ ৩০ টাকা থেকে এখন হবে ৪০ টাকা; মুরগির মাংস, ভাত, ডালের প্যাকেজ ৫০ থেকে হবে ৬০ টাকা।

এছাড়া, মুরগির লটপটি, ভাত, মাংসের প্যাকেজ ৪০ থেকে হবে ৪৫ টাকা; সোনালি মুরগি, ভাতের প্যাকেজ ৭০ থেকে হবে ৯০ টাকা, চিকেন বিরিয়ানি ১০০ থেকে হবে ১৫০ টাকা, মুগডাল ৫ থেকে হবে ১০ টাকা এবং সবজি ৫ থেকে হবে ১০ টাকা।

Advertisement

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রশাসক এ কে এম আরিফুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দাম বাড়াতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে একরকম লোকসানেই চলছেন। ভিসি গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সুজন সেন বলেন, পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে হলের খাবারের দামের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপাতত হলের খাবারের দাম বাড়ানোর কথা ভাবছি না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!