ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে ব্রাজিল উল্লাস- ‘সাম্বা নাচ নাচিয়ে, কাপ ধরব উঁচিয়ে’ 

জাকির হোসেন, ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৩ নভেম্বর ২০২২
ববিতে ব্রাজিল উল্লাস- ‘সাম্বা নাচ নাচিয়ে, কাপ ধরব উঁচিয়ে’ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চলছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহে মেতেছেন ফুটবলপ্রেমীরা। এরই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের মধ্যে। আয়োজন করা হয়েছে, ‘সাম্বা নাচ নাচিয়ে, কাপ ধরব উঁচিয়ে’।

কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, কেক কাটা, ফটোসেশন ও র‍্যালি করেছেন ববি ব্রাজিল সমর্থক এসোসিয়েশন৷

ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কেটে অনুষ্ঠান কর্মসূচি শুরু করে৷ পরে গ্রাউন্ড ফ্লোর থেকে আনন্দ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়৷ এ সময় ব্রাজিলিয়ান সমর্থকরা বিভিন্ন স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলে। 

বিষয়টি নিয়ে কথা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ব্রাজিল সমার্থক এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার মিলানের সঙ্গে৷ তিনি বলেন, ববিয়ান ব্রাজিলিয়ানরা আজ একত্রিত হয়েছে৷ ব্রাজিলের স্বপ্নের হেক্সা ট্রফি এবারের কাতার বিশ্বকাপেই পূরণ হবে। সোনালি ট্রফিটি ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ব্রাজিল উঁচিয়ে ধরুক সে আশাবাদ ব্যক্ত করছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!