ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবিতে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৩৩, ১১ ডিসেম্বর ২০২২
শেকৃবিতে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
সেমিনারে উপস্থিত বিশিষ্টজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এবং প্ল্যান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেকৃবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। 

সেমিনারে সায়েন্টিফিক পেপার উপস্থাপন করেন আমেরিকার লিংকন ইউনিভার্সিটি অব মিশুরী এর অধ্যাপক ড. শফিউল্লাহ পাঠান ও জাপানের Iwate University এর সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান। 

Advertisement

কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন প্ল্যান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ড. মো. আজিজ জিলানী চৌধুরী। সভাপতিত্ব করেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও  শিক্ষার্থীরা।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!